আপনারা সবাই জানেন অন্নপূর্ণার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পর, তৃতীয় কিস্তির ৩০০০ টাকা করে দেওয়া বন্ধ হয়েছিল আগস্ট মাসে কিছু দিন । কিন্তু ১০ই আগস্ট এর পর মাননীয় মুখ্যমন্ত্রী একটি মিটিং করে জানিয়েছেন Annapurna Yojana Eligibility লিস্ট ।
কোন কোন মহিলারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বা টাকা পাওয়ার যোগ্য । এই আর্টিকেলটি পড়ে নিলে আর কোন আর্টিকেল পড়ার প্রয়োজন পরবে না, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিস্তারিত এই আর্টিকেলে দেওয়া আছে ।
যারা Annapurna Bhandar News / Update জানার জন্য অপেক্ষা করছিলেন , তাদের জন্য খুশির খবর মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়ে জানিয়ে দিয়েছেন ।
বিশেষ করে গ্রামীন এলাকার মহিলাদের জন্য বড় সুখবর, আগস্ট মাস থেকে অনেক গ্রামীণ মহিলারা এই অন্নপূর্ণা যোজনার বেনিফিট পেতে চলেছেন।
জুলাই মাসে কয়েক লক্ষ মহিলা কি কি অপশন থেকে আপনারা বাদ গিয়েছিলেন এই প্রকল্প থেকে তার বিস্তারিত নিচে দেওয়া রইল ।
অন্নপূর্ণা যোজনার নিয়ে আপডেট দিলো সরকার
মাননীয় মুখ্যমন্ত্রী ১০ই আগস্ট এর পর জানিয়েছেন ১৭ই আগস্টের পর থেকে সমস্ত যোগ্য মহিলাদের একাউন্টে তিন হাজার টাকা করে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে ।
এই তৃতীয় কিস্তির টাকাটা একটু দেরি হলো তার কারণ, অনেক রকম কমপ্লেন ওনার অফিসে বা ভিডিও অফিস থেকে পেয়েছেন।
যার মধ্যে অনেক মহিলারা যারা যোগ্য তারা টাকা পায়নি কিন্তু যাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো তারা অনেকেই টাকা পেয়েছেন ।
সেই দিকটা মাথায় রেখে সমস্ত রকম সরকারি অফিস থেকে ভেরিফিকেশন গুলো কমপ্লিট করে তারপর এই টাকা দেওয়া হচ্ছে ।
এছাড়া আরো জানিয়েছেন ৩০ শে জুলাই এর পর থেকে যে ওয়েবসাইট বন্ধ হয়ে রয়েছে সেটি চালু করা হবে এবং যারা টাকা পাননি তাদের জন্য আলাদা কমপ্লেন প্রোটাল / ওয়েবসাইট তৈরি হবে।
এর সাথে আরো জানিয়েছেন সমস্ত রকম যোগ্যতা যুক্ত মহিলা কারা হবেন তাদের সম্পূর্ণ বিবরণ এবং কারা এই অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া থেকে বঞ্চিত থাকবেন।
তাদেরও সম্বন্ধে বিস্তারিত বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী।
আমি আর্টিকেলের নিচের দিকে পরপর স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছি কোন মহিলারা যোগ্য আর কোন মহিলারা অযোগ্য সবই পড়ে জানতে পারবেন ।
কোন তারিখে টাকা দেওয়া হবে ।
মুখ্যমন্ত্রী বলেছেন প্রতেক মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা একাউন্টে দেওয়া হবে । আরও জানান , দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার কারন, যেহেতু এই প্রচুর পরিমানের টাকা সরকারী তহবিল থেকে দেওয়া হয় ।
তাই সে দিকটা মাথায় রেখে এই দিন গুলিকে বেছে নেওয়া হয়েছে ।
প্রত্যেক মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে সমস্ত যোগ্য মহিলাদের একাউন্টের টাকা ঢুকে যাবে এই আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী।
এর মধ্যে আরেকটি বিষয় হলো প্রত্যেক মাসে ১০ থেকে ১৫ তারিখ কিন্তু দ্বিতীয় সপ্তাহ হয় না। তাই দেখার বিষয় কত তারিখে প্রত্যেক মাসে টাকা একাউন্টে ঢুকে।
আমি নিচে বিস্তারিত দিয়ে রাখলাম কোন মাসে কোন তারিখে টাকা দিয়েছে বা ঢুকবে, একটা লিস্ট করে দিয়ে রাখলাম।
৩০০০ টাকা একাউন্টে দেওয়ার তারিখ
| কিস্তি | টাকা দেওয়ার তারিখ | টাকা দিয়েছে কি না |
| ১ নং কিস্তি | ১ – ৩ জুন ২০২৬ | হাঁ |
| ২ নং কিস্তি | ১ -৩ জুলাই ২০২৬ | হাঁ |
| ৩ নং কিস্তি | আগস্ট মাসের টাকা দেইনি এখনও | |
| ৪ নং কিস্তি | ||
| ৫ নং কিস্তি | ||
| ৬ নং কিস্তি |
Annapurna Yojana new registration কবে থেকে চালু হবে
৩১ শে জুলাই থেকে যে অফিসিয়াল প্রোটাল বন্ধ হয়ে ছিল সেটা আগস্ট মাসের ১৭ – ২০ তারিখের পর ওয়েবসাইট চালু করে দেওয়ার কাথা জানিয়েছেন ।
ওয়েবসাইট নতুন করে চালু হলে যারা এখনও অনলাইন আবেদন করতে পারেননি তাঁরা নতুন আবেদন করতে পারবেন ।
ওয়েবসাইট নতুন করে চালু হলে হইতো অনলাইন আবেদন এর স্ট্যাটাস চেক করতে পারবেন ।
আরও পড়ুন – Annapurna Bhandar online apply 2026 কিভাবে করবেন জানুন
Annapurna yojana eligibility: অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাওয়ার যোগ্য
পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা প্রকল্প এর মাধ্যমে সমস্ত যোগ্য নারীদের আর্থিক সহযোগিতা করে আর্থিক স্বাবলম্বী করে তোলায় এই প্রকল্পের প্রধান লক্ষ্য । তাই যোগ্যতা বিবেচনা করে এই প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এমনটাই বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়।
- Annapurna yojana eligibility : পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছর পর্যন্ত হতে হবে ।
- যে সমস্ত মহিলারা ২৫ থেকে ৬০-এর মধ্যে বয়স এবং তারা ৩০০০ টাকার কম ভাতা পান ( যেমন বিধবা ভাতা ) Widow Pension তারা এই প্রকল্পের যোগ্য হবেন । এবং তাদেরকে শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকায় দেওয়া হবে। তারা আর বিধবা ভাতা পাবেন না।
- এই ২৫ থেকে ৬০-এর মধ্যে বয়স মহিলারা তিন হাজার টাকার কম ভাতা পান, এইরকম প্রকল্পে যদি নাম থাকে তাহলে তারা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকাটা পাবেন। বাকি তিন হাজার টাকার কম যে টাকাটা আপনি পেতেন অন্য প্রকল্প পেতে সেই টাকাটা পাবেন না ।
- এই সমস্ত মহিলাদের মধ্য থেকেও কিছু কিছু মহিলাদের জন্য অতিরিক্ত ছাড় দেওয়া হয়েছে। সেটা আপনি নিচে দেখতে পেয়ে যাবেন।
- এছাড়া দ্বিতীয় কিস্তি দেওয়া পর্যন্ত অনেক মহিলার নাম বাদ গিয়েছিল, যাদের তিন বা তার বেশি কক্ষ / রুম বাড়ি আছে তারাই প্রকল্প থেকে বাদ গিয়েছিলেন। তাদের জন্য সুখবর গ্রামের ক্ষেত্রে ( Rural ) বাড়ি বেশি থাকুক বা কম থাকুক কোন প্রবলেম হবে না । গ্রামীন এলাকার মহিলারা এবারে অনেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন ।
- শহরে ( Urban )যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে আগে বিবেচনা করা হবে তারপর আপনি (Annapurna yojana eligibility)যোগ্য-এর তালিকায় আসবেন।
- গ্রামাঞ্চলে যে পরিবারের ৫০ ডেসিমেলের উপর জমি আছে ( রেকর্ড / পর্চা অনুসারে আনুমানিক ৫০ শতক এর বেশি জমি ) রয়েছে , তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে । এবার থেকে গ্রামাঞ্চলে বেশি জমি থাকলেও তার পরিবারে মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন।
অন্নপূর্ণার যোজনার টাকা কারা পাবেন না
- যে সমস্ত মহিলা সরকারি ট্যাক্স দেন এবং মা ইনকাম 12 লক্ষ্য টাকার বেশি । কারণ আপনারা জানেন বছরে 12 লক্ষ্য টাকা ইনকাম কেউ করলে ভারতে ইনকাম ট্যাক্স দিতে হয় ।
- যে মহিলা মাসে ইনকাম 10 হাজার টাকা ইনকাম করেন, তিনি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবেন না । পরিবারের বাকি মহিলারা পাবেন ।
- যাদের বয়স 60 পেরিয়ে গেছে তারা পাবেন না ।
- যে সমস্ত মহিলারা সরকারি সংস্থা যেমন পঞ্চায়েত অফিস, ব্লক অফিস , পৌরসভা অফিসে কাজ করেন তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়।
- এ ছাড়া স্থায়ী সরকারি যে টিচার ( শিক্ষক-শিক্ষিকা ) আছে সেই সমস্ত মহিলারা যোগ্য নয় ।
- এছাড়া যারা পেনশন পায় তাঁরা এই প্রকল্পের টাকা পাবেন না ।
- শহরাঞ্চলে ( যেমন হাওড়া, কলকাতা, এরকম সাতটি পৌরসভা এলাকা ) এই সমস্ত এলাকায় যে পরিবারের ৫০ ডেসিমেলের উপর জমি আছে ( রেকর্ড / পর্চা অনুসারে আনুমানিক ৫০ শতক এর বেশি জমি ) রয়েছে তারাই প্রকল্পের আওতায় আসবেন না।
Annapurna Yojana Eligibility List
| Annapurna Yojana verification official website | https://socialregistry.wb.gov.in/ |
অন্নপূর্ণার যোজনার টাকা পাওয়ার অতিরিক্ত সুবিধা পেল কারা
যে সমস্ত মহিলারা আগে থেকে প্রতিবন্ধী ভাতা বা বিকলাঙ্গ ভাতার টাকা পেতেন তারা দুটি প্রকল্পের টাকাই পাবেন । অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আগষ্ট মাস থেকে ১৫০০ টাকা (টোটাল ৪৫০০ টাকা ) ।
যে
এছাড়া যে সমস্ত মহিলারা পিএম কিসান সম্মান নিধি ( PM-Kisan Samman Nidhi ) প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তারা দুটি প্রকল্পের টাকা পাবেন ( অন্নপূর্ণা যোজনা এবং পিএম কিষণ প্রকল্পের টাকা ) .
অন্নপূর্ণা যোজনার মাসে তিন হাজার টাকা এবং তিন মাস ছাড়া যে পিএম কিষান প্রকল্পের টাকা ২০০০ টাকা করে দেয়া হতো। সেটা বেড়ে ৩০০০ টাকা করে এবার থেকে দেওয়া হবে ।
যে সমস্ত মহিলারা জুলাই মাসে তিন কক্ষ বিশিষ্ট বাড়ি এবং পরিবারের ৫০ ডেসিমেল এর উপরের জমি থাকার কারণে বাদ পড়ে গিয়েছিলেন , তারা এবারে অনেকেই এই প্রকল্পের আওতায় এসে তিন হাজার টাকা করে অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন ।
Annapurna Yojana টাকা না পেলে কি করবেন
আগস্ট মাসের শেষের দিকে একটি নতুন প্রোটাল লঞ্চ হবে অন্নপূর্ণা যোজনা কমপ্লেন ওয়েবসাইট । সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের যে সমস্যা এবং আপনি যে টাকা পাননি সেই প্রবলেমের কথা জানিয়ে কমপ্লেন করতে পারবেন।
এ ছাড়া আপনি আপনার ভিডিও অফিস বা ব্লক অফিসে দেখা করে সেখানে যাবতীয় যা ডকুমেন্টস আছে ভেরিফিকেশন করে তারপর আপনি যে টাকা পাননি সে কথাটা আপনি সেখানে জানাতে পারেন । সেখানে যিনি ইনকোয়ারি অফিসার থাকবে তিনি আপনার প্রবলেম সলভ করতে পারবেন ।
এছাড়া ওই অফিসে অন্নপূর্ণা যোজনার যিনি ডিপার্টমেন্ট অফিসার থাকবেন। তার সাথেও আপনি দেখা করে কথা বলতে পারবেন, তাকে আপনার প্রবলেমের কথা জানালে আপনি যদি টাকা পাওয়ার যোগ্য হন তাহলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট করে দেবে।
এছাড়া যেমন পরের পর এপ্লাই হবে তেমনি ভাবে ভেরিফিকেশন কমপ্লিট করে আপনি যদি পাওয়ার যোগ্য থাকেন তাহলে আপনার নাম নথিভুক্ত করা হবে। এই অন্নপূর্ণা যোগ্য (Annapurna yojana eligibility) লিস্টে ।
FAQ.
অন্নপূর্ণা ভান্ডার কোন একাউন্টে জমা হবে?
যে একাউন্টে ডিবিটি লিঙ্ক (DBT Link) করা থাকবে সেই একাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢুকে যাবে ।
বিধবা কি অন্নপূর্ণা যোজনা পেতে পারে?
নতুন ঘোষণা অনুযায়ী হ্যাঁ , তিনি শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা পাবেন। তিনি যদি বিধবা ভাতা পেয়ে থাকেন তাহলে সেটা আর পাবেন না ।
একজন পেনশনধারী কি অন্নপূর্ণা ভান্ডার পেতে পারেন?
একজন মহিলা যদি তিনি সরকারের স্থায়ী চাকরি থাকে বা পেনশন পায় সেক্ষেত্রেতে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের তিন হাজার টাকা পাবেন না ।
আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন

