Annapurna Bhandar – অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করুন সহজেই

5/5 - (1 vote)

আপনি জানেন পশ্চিমবঙ্গ সরকার বদল হয়েছে , রাজ্যে BJP পার্টির সরকার গঠন হয়েছে । এই বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী যে প্রকল্প গুলি ঘোষণা করে ছিলেন , তার মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার ( Annapurna Bhandar ) একটি প্রকল্প ।

অতীতের TMC সরকার থাকা কালীন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু ছিল, সেই রকম সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে ।

কারন, এই অন্নপূর্ণা ভাণ্ডার ( Annapurna Bhandar ) প্রকল্পে পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য মহিলাদের আর্থিক সহযোগিতা করা এটাই লক্ষ্য ।

Nexus Portal | Smart Action Buttons

Annapurna Bhandar· Easy to access

real-time service portal
secured portal · click any button to trigger action

এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় যারা থাকবেন তাদের সরকার থেকে ৩০০০ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে ।

আমরা দেখেছি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ১৫০০-১৭০০ টাকা করে সহযোগিতা করা হত । তাই সেই সরকারি প্রকল্প বন্ধ না করে সেটিকে উন্নত করার চেষ্টা করা হয়েছে বর্তমান সরকারের তরফ থেকে ।

বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে ১ জুন থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডার এর টাকা দেওয়া শুরু হবে ।

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি কী?

বর্তমান রাজ্য সরকার এই প্রকল্পে সমস্ত মহিলাদের আর্থিক সহযোগিতা প্রদান করা ।

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি কী?বর্তমান রাজ্য সরকারের একটি প্রকল্প
প্রকল্পের উদ্দেশ্য মহিলাদের আর্থিক সহযোগিতা করে সাবলম্বি করে তোলা
আর্থিক সহযোগিতার পরিমান ৩০০০ টাকা
অন্নপূর্ণা যোজনা সুবিধাভোগী কারা ?পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য মহিলারা পাবেন
এই প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে১ লা জুন ২০২৬ থেকে
আবেদন করার সময় এখন পর্যন্ত ১ লা জুন থেকে ৯০ দিন পর্যন্ত
কিভাবে টাকা দেওয়া হবে ? সরাসরি একাউন্টে, DBT Link এর সাহায্যে
আবেদনের প্রক্রিয়া অনলাইন / অফলাইন

Annapurna Bhandar eligibility criteria

  • এই প্রকল্পে যাদের নাম থাকবে তারাই প্রকল্পের সুবিধা পাবেন । এর জন্য আপনাকে এই প্রকল্পে আবেদন করতে হবে ।
  • তবে যারা অতীতের TMC থাকা কালিন লক্ষ্মী ভাণ্ডার করে ছিলেন তাদের জন্য নতুন করে আবেদন করতে হবে না । আগে এটাই ঘোষণা ছিল কিন্তু ২৭শে মে ২০২৬ কেবিনেট প্রেস মিটিং করে জানিয়ে দিয়েছে , সমস্ত মহিলাদের আবেদন করতে হবে ।
  • আপনার যদি আগে লক্ষ্মী ভাণ্ডার হয়ে থাকে তাহলেও এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হবে ।
  • তবে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন সমস্ত লক্ষ্মী ভাণ্ডারের আবেদন খতিয়ে দেখে তারপর আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটিতে যোগ্য লিস্টে নেওয়া হবে ।
  • কারন , অনেকেই রয়েছে ভুয়ো লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন এবং যাদের SIR ভোটার লিস্টে নাম বাদ গেছে তাদেরটিও সম্পূর্ণ ভাবে ভেরিফিকেসন করা হবে জানিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ।
  • বিশেষ করে যারা এই দেশের নাগরিক নয়, অভারতীয় তাঁরা এই প্রকল্পে সুবিধা পাবেন না ।
  • যদি তাদের নাম লক্ষ্মী ভাণ্ডারে নাম থেকে থাকে তাহলে সেই নাম বাদ দেওয়া হবে সেই রকম জানিয়েছিলেন ।
  • এর সাথে যাদের একাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে তাদের একাউন্টে সরাসরি টাকা ঢুকবে । যাদের এই ডিবিটি লিঙ্ক করা নেই তাঁরা অবশ্যই করে নিন ।
  • কারও যদি CAA তে নাম নাথিভুক্ত করে থাকেন , তাদের আবেদনটি ভেরিফিকেসন করে দেখার পর ঠিক হবে , তাঁরা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য কি না ।

আপনি কি অন্নপূর্ণা যোজনা সুবিধাভোগী ?

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটিতে আবেদন করার জন্য কি কি ডকোমেন্ট লাগতে পারে ?

  • আধার কার্ডের জেরক্স কপি
  • ভোটার কার্ডের জেরক্স কপি
  • রেশন কার্ডের জেরক্স কপি
  • ব্যাংকের পাসবুকে জেরক্স কপি
  • সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের একটি কালার ছবি

Annapurna Bhandar apply online

Annapurna Bhandar এই প্রকল্পে অনলাইনে আবেদন করার কোন প্রকার ওয়েব সাইট ও কোন প্রসেস এখনও চালু করা হয়নি।

সরাসরি আবেদন করার এখনও কোনও অনলাইন পোর্টাল বা অফলাইন ও অফলাইনে ফর্ম বিলি শুরু হয়নি।

অন্নপূর্ণা ভান্ডার ফর্ম পূরণ করুন অনলাইনে আবেদন করুন এই ধরনের কথায় বা এর জন্য আপনি গুজবে কান দেবেন না ।

কোন রকম আপডেট বা অনলাইন পদ্ধতি চালু হলে আপনি এই আর্টিকেলে এই জায়গায় দেখতে পেয়ে যাবেন । এর সাথে নিচে দেওয়া বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন ।

লক্ষ্মী ভাণ্ডার যাদের বন্ধ হয়ে গিয়েছিল তাঁরা কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন

আপনার যদি লক্ষী ভান্ডার বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে আগে চেক করতে হবে কি কারণে আপনার লক্ষী ভান্ডারটি বন্ধ হয়েছিল।

আপনি লক্ষ্মী ভান্ডার এর অফিসিয়াল প্রোটালে গিয়ে আগে চেক করে দেখে নিন কি ইরোর আসছে বা দেখাচ্ছে ।

Bank validation error – এই ধরনের লেখা কিছু দেখালে আপনি যে ব্যাংক একাউন্ট দিয়েছিলেন সেই ব্যাংকে গিয়ে কেওয়াইসি টা কমপ্লিট করে আসুন ।

আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি কমপ্লিট না থাকার কারণে এই প্রবলেমটি দেখা দিচ্ছিল এবং বিশেষ করে ডিবিটি লিংক টা অবশ্যই করে আসবেন।

এই সমস্ত প্রবলেম গুলি সলভ করে দিলে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)প্রকল্প এবং তার সুবিধা পেতে অসুবিধা হবে না ।

লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ওয়েবসাইট যদি বন্ধ থাকে বা কাজ না করে, অসুবিধার কারণ আপনারা জেনে থাকবেন সরকার পরিবর্তন হওয়ার পর সমস্ত অফিশিয়াল সাইট এর উপর সমস্ত রকম পরিবর্তন করা হয়।

তার ডাটা থেকে আরম্ভ করে তার স্ট্রাকচার সমস্ত কিছু পরিবর্তন করা হয়। তাই ওয়েবসাইট না কাজ করলে আপনি কিভাবে চেক করবেন সেটা জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সমস্ত কিছু আপডেট ভিডিও ইউটিউব চ্যানেল-এ দেখতে পেয়ে যাবেন ।

এছাড়া অন্য কোন প্রবলেম যদি থাকে তাহলে আমাকে ই মেইল করে বা কমেন্ট করে জানাতে পারেন এই ওয়েবসাইট থেকে বা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারেন ।

Questions People Ask

Q. যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তাঁরা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে ?

Ans. হাঁ, এখন পর্যন্ত যে ঘোষণা আছে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাঁরা সরাসরি এই প্রকল্পে আওতায় আসবেন ।

আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন

👍
👎

Q.অন্নপূর্ণা প্রকল্প কেন চালু করা হয়েছিল?

Ans. যে রাজ্যে প্রকল্পটি চালু থাকবে সেই রাজ্যের সমস্ত যোগ্য মহিলাদের আর্থিক সহযোগিতা প্রদান করে মহিলাদের সাবলম্বী করে তোলা ।

Q. অন্নপূর্ণা ভাণ্ডারের ফরম দেওয়া কি শুরু হয়েছে ?

Ans. না , এখনো পর্যন্ত শুধু ঘোষণা হয়েছে ১লা জুন ২০২৬ এর পর থেকে এই প্রকল্পের কার্যকারিতা শুরু হবে।

Q. Annapurna bhandar age limit কি থাকবে ?

Ans. এখন পর্যন্ত কোনো রকম বয়সের নিয়ে ঘোষণা হয়নি এটুকু জানা গেছে যারা লক্ষ্মী ভান্ডার পেতো তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের সরাসরি এই প্রকল্পের আওতায় আসবেন।

এই ধরনের বিষয়ে সবার আগে জানতে চাইলে নিচে দেওয়া সোশ্যাল মিডিয়া গুলিকে ফলো বা সাবস্ক্রাইব করে নিন 👇👇👇
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Youtube Channel Subscribe Now