সম্পূর্ণ ফ্রি -তে E Paddy Registration WB ধান বিক্রি নতুন রেজিস্ট্রেশন করুন সম্পূর্ণ অনলাইনে । E paddy procurement রেজিস্ট্রেশন আপনি মোবাইল থেকে করতে পারবেন ।
পশ্চিমবঙ্গে কৃষকের ধান বিক্রয় কেন্দ্র নতুন রেজিস্ট্রেশন ও বিক্রির প্রক্রিয়াটি সহজ করার জন্য পশ্চিমবঙ্গে সরকার epaddy.wb.gov.in পোর্টাল চালু করেছেন ।
আপনি যদি ধান বিক্রি রেজিস্ট্রেশন করতে চান আর বুঝতে পারছেন না কিভাবে করবেন তাহলেই আর্টিকেলটা সম্পূর্ণ পড়ে জেনে নিন ।
কিষাণ মান্ডিতে কিভাবে ধান বিক্রি হয় এবং তার জন্য যে রেজিস্ট্রেশন করতে হয় তার সম্পূর্ণ পদ্ধতিটা এই আর্টিকেলে আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন ।
স্টেপ বাই স্টেপ পড়ে জানতে পারবেন একটি ধান বিক্রি করার যে কার্ড সেই কার্ড আপনি বাড়িতে বসেই অনলাইনে মাধ্যমে আবেদন করে সেটি ডাউনলোড করতে পারবেন।
ধান বিক্রি অনলাইন রেজিস্ট্রেশন একটি সরকারি উদ্যোগে নতুন প্রকল্প কৃষকের কাছ থেকে ধান কিনে, সঠিক মূল্য প্রদান করা যাতে কৃষকরা কৃষিকাজে উদ্যোগী হয়ে কাজগুলি করতে পারে।
সরকারি সেন্টারে ধান বিক্রির অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি জানার আগে জেনে নিন কি কি ডকুমেন্টস লাগবে ।
কারণ সঠিক ডকুমেন্ট ছাড়া আপনি এই e paddy registration কমপ্লিট করতে পারবেন না । এবং সেই সমস্ত ডকুমেন্ট গুলি কিভাবে স্ক্যান করতে হবে নিচের স্ট্যাটাস স্টেপ আপনাকে জানিয়ে দিলাম, পড়ে জেনে নিন ।
আবেদন করার আগে সেই সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে রেডি রাখতে হবে ।
e paddy registration documents required
- মোবাইল নাম্বার যুক্ত আধার কার্ড
- ভোটার কার্ড
- ব্যাংক পাশবই
- নতুন সালের রেকর্ড ( পর্চা )
e paddy registration এর জন্য কি কি স্কান করতে হবে
- ভোটার কার্ড
- ব্যাংক পাশবই
- নতুন সালের রেকর্ড ( পর্চা )
সমস্ত নথি ( Docoments ) pdf, jpg এর মধ্যে তৈরি করতে হবে 2MB -এর ভিতর ।
হাইলাইট তথ্য
| সরকারি ধান ক্রয় কেন্দ্রের ওয়েবসাইট কী? | https://epaddy.wb.gov.in/ |
| ফোন | 1967 বা 1800-345-5505 ( সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ) |
| এক কুইন্টাল ধানের দাম কত? | ২০২৫-২৬ মরসুমে পশ্চিমবঙ্গে সাধারণ ধানের জন্য প্রতি কুইন্টাল ২,৩৬৯ টাকা এবং গ্রেড-এ ধানের জন্য ২,৩৮৯ টাকা পর্যন্ত হতে পারে, তবে বাজারে ও স্থানভেদে দাম কিছুটা কমবেশি হয় (যেমন কিছু জায়গায় ২৩২০ টাকা বা তার বেশি)। এই দামগুলি পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য, অন্যান্য রাজ্যের দাম ভিন্ন হতে পারে। |
e paddy procurement registration কিষান মান্ডি কার্ডের জন্য আবেদন ?
e paddy registration – ধান বিক্রি অনলাইন রেজিস্ট্রেশন অনলাইনে কিভাবে করবেন জানুন ।
সম্পূর্ণ আবেদন করতে প্রত্যেকটি স্টেপ ফলো করুন এবং স্টেপ বাই স্টেপ আমি যে গাইড করে দেবো ।
আপনি ৫ থেকে ৬ স্টেপে এই আবেদন কমপ্লিট করতে পারবেন ।
আপনি সবার প্রথমে Department of Food and Supplies Government of West Bengal এর epaddy.wb.gov.in এই ওয়েব সাইটটি ওপেন করে নিন ।
ওপেন করার পর যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেটি এটা

এখানে বাম দিকে যে মেনু বারটি রয়েছে তার মধ্যে ২ নাম্বার অপশন Farmer Self Registration এই অপশনটির ক্লিক করে ওপেন করে নিন ।
একটি পেজ ওপেন হবে , এখানে ( Personal Details of Farmer ) যার নামে আবেদন হবে তার আধার কার্ড নাম্বার লিখে দিন ।
এর সাথে পাশে থাকা Get otp বাটনটির ওপর ক্লিক করে দিন , আপনার ওই আধার কার্ডে রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটি অটিপি যাবে সেটি নিচের বক্সে লিখে দিন ।
এর পর অটিপি ভেরিফাই করে দিন , দেখবেন আর একটি পেজ ওপেন হয়ে যাবে ।
একটা নোটিফিকেশন দিবে আধার ভেরিফিকেশন কমপ্লিট এটিকে ক্লোজ করে দিন ।
এখানে ৫টি স্টেপ কমপ্লিট করে সমস্ত ফরমটি ফিলাপ করে দিলেই আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে ।
ই-প্যাডি ধাপে ধাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া
স্টেপ ১
এখানে তো আপনাকে আর কিছু করার দরকার নেই আপনার আধার কার্ডে থেকে সমস্ত ডিটেলস নিয়ে নিয়েছে আপনার নাম, ফটো অটোমেটিক ফিলআপ হয়ে যাবে এবং দেখিয়ে দেবে ।
এখানে নিচে একটি অপশন রয়েছে Are you registered in Krishak Bandhu এর পাশে দুটি বাটন রয়েছে। Yes এবং No
এর মধ্যে থেকে আপনার যদি কৃষক বন্ধু আবেদন না করা থাকে তাহলে No সিলেক্ট করে নিচের দিকের ফরমটি ফিলাপ করুন ।
আপনি যদি Yes সিলেক্ট করেন তাহলে নিচে আধার কার্ড, ভোটার কার্ড বা কৃষক বন্ধু আইডি এগুলোর মধ্যে থেকে আপনার কাছে যেটা রয়েছে সেই নাম্বারটা দিয়ে ভ্যালিডেট করলে,
আপনার কৃষক বন্ধু আইডিটা দেখিয়ে দেবে এবং সেই কৃষক বন্ধু থেকে আপনার বাকি যে সমস্ত ডিটেইলস গুলি এখানে দরকার সেগুলো অটোমেটিক ফিলাপ হয়ে যাবে।
এর সাথে নিচে বক্সে দেখতে পাবেন একটি মোবাইল নাম্বার লেখা রয়েছে। সেই মোবাইল নাম্বারটা আপনি যদি রেখে আবেদন করতে চান তাহলে একটি ওটিপি পাঠিয়ে সেটি ভেরিফাই করে ফেলুন।
এরপর আপনার কাছে আরেকটি অপশন ওপেন হয়ে যাবে আপনার গার্জেন ডিটেলস দিতে হবে। সেখানে আপনার পিতার নাম, স্বামীর নাম বা মায়ের নাম আপনার কাছে যেটা সঠিক সেটা এখানে সিলেক্ট করে সে নামটা লিখে দিন .
এর সাথে ডানদিকে যে কাস্ট অপশনটি রয়েছে তার মধ্যে থেকে অটোমেটিক ফিলাপ থাকবে একটি caste সেটা যদি সঠিক থাকে তাহলে রেখে দিন, নইলে আপনার যেটা সঠিক সেটি সিলেক্ট করে নিন ।
সমস্ত কিছু সঠিকভাবে ফিলাপ হয়ে গেলে নিচে নেক্সট বাটনে ক্লিক করুন দেখবেন পরের স্টেপটা ওপেন হয়ে যাবে।
স্টেপ ২
এইখানে এসে আপনাকে ঠিকানা ফিলাপ করতে হবে। অনেক বক্স ফিলাপ করা থাকবে, যে বক্সগুলো খালি আছে সেই বক্স গুলিতে আপনি সঠিক ঠিকানাটা সিলেক্ট করে বা টাইপ করে লিখে দিন ।
এরপর সেম একইভাবে পরের স্টেপে যাওয়ার জন্য নেক্সট বাটনটিতে ক্লিক করুন ।
স্টেপ ৩
এই স্টেপে আপনি জমি ডিটেলস কিছু দেখতে পাবেন, যেগুলো আপনি কৃষক বন্ধুদের দিয়ে রেখেছিলেন সেই জমি ডিটেলস এখানেতে অটোমেটিক ফিলাপ হয়ে যাবে ।
ডানদিকে যদি ভেরিফাই অপশন দেখতে পান তাহলে সেটিকে ক্লিক করে ল্যান্ড ভেরিফাই করে দিন । নইলে এই কাজটি করার জন্য আপনাকে কৃষি দপ্তর যেতে হতে পারে ।
এছাড়া আপনার ক্ষেত্রেতে যদি ভেরিফাইড লেখা থাকে তাহলে কিছু করার দরকার নেই নিচে ধান বিক্রির যে সেন্টার সেটি এই অপশন দেখে সিলেক্ট করেন নিন ।
আপনার নিকটবর্তী যে সেন্টারটি হবে সেটাই সিলেক্ট করবেন। সঠিকভাবে ফিলাপ হয়ে গেলে নিচের নেক্সট বাটনে ক্লিক করুন ।
স্টেপ ৪
এই স্টেপে আপনাকে সঠিক ব্যাংক ডিটেলস ফিলাপ করতে হবে, কিছু ডিটেলস আপনার কৃষক বন্ধু থেকে নিয়ে নিয়েছে ।
যদি আপনি এই ব্যাংক অ্যাকাউন্ট রাখতে চান যেটা কৃষক বন্ধুর টাকা ঢুকে সেই একাউন্টে রাখতে চান তাহলে নিচে কিছু অপশন যদি ফিলাপ না থাকে সেগুলো ফিলাপ করে দিন ।
যেমন আপনার এই একাউন্টটা সিঙ্গেল একাউন্ট কি জয়েন্ট একাউন্ট সেটা সিলেক্ট করে নিন । এছাড়া আপনার এই অ্যাকাউন্টটা সেভিং একাউন্ট কি কারেন্ট একাউন্ট দেওয়া ছিল সেটা সঠিকভাবে সিলেক্ট করে নিন।
এছাড়া আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি এক জায়গায় থাকে তাহলে কনফার্ম অ্যাকাউন্টের বক্সেতে সেম অ্যাকাউন্ট নাম্বার টা সঠিকভাবে লিখে দিন।
সবকিছু সঠিকভাবে ফিলাপ হয়ে গেলে নিচে যে নেক্সট বাটনটি আছে সেটের উপরে ক্লিক করে দিন, আপনাকে পরের স্টেপে নিয়ে যাবে ।
স্টেপ ৫
এই স্টেপে আপনাকে সমস্ত ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে, আমি আপনাকে উপরে যেভাবে ডকুমেন্টসগুলি রেডি রাখতে বলেছিলাম সেই ডকুমেন্টসগুলি এক এক করে আপলোড করে দিন ।
সঠিকভাবে আপলোড হয়ে গেলে নিচের সাবমিট বাটনে তে ক্লিক করুন।
দেখবেন আপনার কাছে একটি নোটিফিকেশন দেখিয়ে দেবে Your application has been submitted, এর সাথে এখানেই আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবে সেটিকে আপনি কপি করে রেখে দিন বা নিচে ডাউনলোড একনলেজমেন্ট নাম্বার এই বাটনটির উপরে ক্লিক করে এই স্লিপ টিকে ডাউনলোড করতে পারেন।
যদি ডাউনলোড না হয় সেক্ষেত্রেতে আপনি প্রিন্ট বাটনে ক্লিক করে এই পেজটিকে প্রিন্ট করে রাখতে পারেন বা মোবাইল থেকে আবেদন করলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন ।
এইভাবে স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিলাপ করে আপনি এই e paddy registration টি সঠিকভাবে কমপ্লিট করতে পারবেন।
কৃষক আইডি অনুমোদন করতে কত দিন লাগে?
কৃষি দপ্তরে সঠিকভাবে কাজ করলে পাঁচ থেকে সাত দিন নইলে একমাসও লাগতে পারে। এর চেয়ে বেশিদিন লাগলে আপনার এলাকার কৃষি দপ্তরে গিয়ে খোঁজ নিতে পারেন ।
তার জন্য আপনার কাছে e paddy registration করা কাগজ থাকতে হবে বা আধার কার্ড ও মোবাইল সাথে নিয়ে যেতে হবে ।
ধান বিক্রি অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি সঠিকভাবে ফলো করে আবেদন করে থাকলে তাহলে আপনি e paddy registration status check করতে পারেন ।
E paddy registration status check এই ভাবে করুন
Paddy Procurement Farmer Registration Status check অনলাইনে করতে পারবেন । তার জন্য অন্য কোন অপশন নেই ।
আপনি যদি e paddy registration certificate download করতে যান তাহলে সেইখানে আপনাকে দেখিয়ে দেবে ।

তার জন্য ওয়েবসাইটটি আর একবার ওপেন করে নিন, বামদিকে যে মেনু বার ছিল সেইখানে দেখুন আরেকটা অপশন রয়েছে registration certificate download এর উপরে ক্লিক করে দিন ।
একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার আধার কার্ড নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এ দুটোর মধ্যে থেকে আপনার কাছে যেটা রয়েছে সেই অপশনটা সিলেক্ট করে নিয়ে নাম্বারটি লিখে ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করুন ।
আপনার যদি আর্টিকেলটি ভালো লাগলে আপনার মতামত নিচে প্রদান করুন
ক্লিক করলে যদি আপনার কাছে e paddy registration certificate টি সো করে যায়। তাহলে আপনার ওই E paddy registration টি সাকসেসফুল ভাবে এপ্রুভ হয়ে গেছে এবং এই সার্টিফিকেটটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিতে পারেন ।
প্রত্যেক বছর আপনি যখন ধান বিক্রি করবেন তখন এই সার্টিফিকেট ধরেই আপনি ধান বিক্রির ডেট নিতে পারবেন।
সেই ডেটটা কিভাবে অনলাইন থেকে বুক করবেন সেটা নিচে এর পরের স্টেপেতে দেওয়া রয়েছে ।
এছাড়া যদি farmer not found দেখায় তাহলে জানবেন আপনার সার্টিফিকেটটি এখনো রেডি হয়নি । আপনি কিছুদিন ওয়েট করেনি সাকসেসফুলি ভাবে এপ্রুভ হয়ে গেলে আপনিও সার্টিফিকেটটি পেয়ে যাবেন।


